1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত হোসেন (২৭) হত্যার আলোচিত মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।সোমবার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে শ্রীনগর থানাধীন মত্তগ্রাম আটিপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ফিরোজ পাঠান সিরু (৪৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি মত্তগ্রাম পাঠানবাড়ী এলাকার মৃত কুরবান পাঠানের ছেলে।মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে অভিযান চালিয়ে হত্যা মামলার তদন্তে তার সম্পৃক্ততার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ২৫ জুন ভোরে শ্রীনগরের মত্তগ্রাম আটিপাড়া মেম্বারবাড়ী জামে মসজিদের তাবলিগ জামাতের সদস্যদের কাপড়-চোপড় ও মোবাইল ফোন চুরির সন্দেহে শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ৬০ থেকে ৭০ জনের একটি দল তাকে মারধর ও নির্যাতন করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় শ্রীনগর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ফিরোজ পাঠান সিরুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com