1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার খাল পুনরুদ্ধার, কৃষি ও পরিবেশে স্বস্তির আশা লৌহজংয়ে - dailydeshdiganto.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার খাল পুনরুদ্ধার, কৃষি ও পরিবেশে স্বস্তির আশা লৌহজংয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের মধ্য কান্দিপাড়া থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হয়েছে। এক সপ্তাহব্যাপী এ উদ্যোগে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও পলি অপসারণের মাধ্যমে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে।গত ১৯ জুন শুরু হওয়া এ কার্যক্রম শুক্রবার (২৬ জুন) সফলভাবে শেষ হয়। স্থানীয় সমাজসেবক মো. এস আলমের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন দিনে দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা খালের বিভিন্ন অংশ থেকে পলি ও আবর্জনা সরিয়ে পানিপ্রবাহ সচল করতে নিরলসভাবে কাজ করেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে কৃষিজমিতে সেচ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও দেখা দিত। খাল পরিষ্কার হওয়ায় এসব সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।এলাকাবাসীর মতে, খালটি সচল থাকলে কৃষিজমিতে সহজে সেচ দেওয়া যাবে, অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং স্থানীয় পরিবেশেরও উন্নতি ঘটবে।শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম গাউস সিদ্দিক, লৌহজং উপজেলা যুবদলের সভাপতি লুৎফর রহমান পাভেল মোল্লা, মো. রাশেদ হাওলাদার, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. বিল্লালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মসূচির সমন্বয়কারী মো. এস আলম বলেন, “খাল পরিষ্কার করাই শেষ নয়, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। সবাই সচেতন থাকলে খালটি দীর্ঘদিন সচল থাকবে এবং কৃষকসহ এলাকার সাধারণ মানুষ স্থায়ীভাবে এর সুফল ভোগ করতে পারবেন।”তিনি আরও বলেন, জনসম্পৃক্ত এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে এলাকার প্রাকৃতিক জলপ্রবাহ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com