1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্ব - dailydeshdiganto.com
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক দমনে কঠোর অবস্থানের ঘোষণা মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৪৫ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানা-এর অফিসার ইনচার্জ মো. বোরহানুল ইসলাম, পদ্মা সেতু উত্তর থানা-এর অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবরিনা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শবনম ফোয়ারা খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, উপজেলা মহিলা বিএনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, কোস্ট গার্ড ও আনসারের কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া এবং সদস্য মিজানুর রহমান ঝিলুসহ অন্যান্যরা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com